ছুরিকাঘাতে আহত পুলিশ সার্জেন্টের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অস্ত্রের আঘাতে আহত পুলিশ সার্জেন্ট ফারুখ আহমেদ (২৮) মারা গেছেন। গত সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফারুখ আহমেদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। তিনি হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলে কর্মরত ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে ছুরিকাহত হন ফারুখ। ঘটনার রাতেই পুলিশ সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের সাগর খন্দকারকে (৩৩) আসািম করে একটি মামলা করেন।