ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে অজ্ঞাত-পরিচয়ের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জিল্লুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি গত সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার সিংপাড়ায় জিল্লুরের বাড়ি। ১৯ জানুয়ারি কাজের সন্ধানে তিনি ঢাকায় এসেছিলেন। মহাখালীতে এক আত্মীয়র বাসায় যাওয়ার পথে রাত ১০টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় হাসপাতাল থেকে তাঁকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
নিহত জিল্লুরের ভাই নূরুল ইসলাম জানান, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।