ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইদ্রিস মিয়া (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কলাবাগান এলাকায় রিকশাভ্যানে করে আনারস বিক্রি করতেন।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ইদ্রিসকে উদ্ধার করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তিনি মারা যান।পুলিশ জানায়, ইদ্রিস মিয়া পরিবার নিয়ে কলাবাগানের প্রথম লেনে ভাড়া বাসায় থাকতেন। কারওয়ান বাজার থেকে আনারস কিনে ভ্যানে করে কলাবাগান এলাকায় বিক্রি করতেন।নিহত ইদ্রিসের ভাই শহীদুল ইসলাম বলেন, অন্য আনারস ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে ইদ্রিস খুন হয়ে থাকতে পারেন। গতকাল তিনি প্রতিদিনের মতো কারওয়ান বাজার থেকে ভ্যানে করে আনারস নিয়ে কলাবাগানে যাচ্ছিলেন। ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।