প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে আবদুস সোবহান (৪০) নামের ব্যাটারি চালিত এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাগিচাহাটের বাইন্নাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান প্রথম আলোকে জানান, চালককে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।