ছুরিকাঘাতে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আফাজুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার ছাদেক নগর গ্রামে বিশ্ব অলি ওরস পরিচালনা কমিটির কর্তৃত্ব নিয়ে কোন্দলের জের ধরে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আফাজুর খুন হন।