ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামের ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত রোববার রাত ১১টার দিকে মিরপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি মিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে ঈগল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মোস্তাফিজুরসহ বেশ কয়েকজন বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মিরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, হামলার ঘটনায় আরিফুর রহমান, রাজিব হোসেন, সাহাবুল ইসলাম ও হাশেম আলী নামের চারজনকে আটক করা হয়েছে।