ছুরিকাঘাতে তরুণ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার আটুয়া কারিগরপাড়া মহল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তরুণের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কারিগরপাড়া ফুটবল মাঠে কয়েকজন যুবক তাস খেলছিলেন। মেহেদী ফুটবল খেলার জন্য তাঁদের মাঠ ছাড়তে বললে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাত ১১টার দিকে মেহেদী স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় কারিগরপাড়া মসজিদের সামনে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল ১০টার দিকে তিনি মারা যান।