প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে মো. আরিফ হোসেন (২৫) নামের এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঝগড়ার একপর্যায়ে এক তরুণ তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ সঠিক তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ