ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে বশির আহমেদ (৪০) নামের পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্র জানায়, বশির গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে গতকাল ভোরে গাড়িতে মালিবাগে নামেন। সেখান থেকে রিকশায় রাজারবাগ পুলিশ লাইনসে যাওয়ার পথে চারজন ছিনতাইকারী তাঁর গতি রোধ করে।