ছুরিকাঘাতে মুদি দোকানিকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে রাজা মিয়া (৫৫) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্ত্রী আনোয়ারা বেগমের ভাষ্যমতে, বাড়ির সীমানা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের বিরোধ চলছে। গতকাল সকালে এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে ওই প্রতিবেশীর এক ভাড়াটে এসে রাজা মিয়ার বুকে ও হাতে ছুরিকাঘাত করে পলিয়ে যায়। তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।