ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুড়িআইল গ্রামে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে মোবারক হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মোবারক ওই গ্রামের মোজামেঞ্চল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মুঠোফোনের মেমোরি কার্ড নিয়ে উপজেলার ভোলাবো ইউনিয়নের কুড়িআইল গ্রামের মোবারকের সঙ্গে তাঁর চাচা দুখু মিয়ার ছেলে ওবায়েদ হোসেনের ঝগড়া হয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওবায়েদ ধারালো ছুরি দিয়ে মোবারকের বুকে ও গলায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোবারকের মৃত্যু হয়। গ্রামবাসী ধাওয়া দিলে ওবায়েদ পালিয়ে যান।