ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. ফয়সাল শেখ (২২) নামের এক যুবক। গত বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।ফয়সাল শহরের আলীপুর মহল্লার মৃত মো. আকু শেখের ছেলে এবং স্থানীয় হাজী শরীয়তুল্লাহ বাজারে কাঁচামালের ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং দুই বছর বয়সী এক ছেলের বাবা। ফয়সালের চাচাতো ভাই মোস্তফা কামাল বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফয়সাল একটি কাজে হারোকান্দি এলাকায় যান। পূর্বশত্রুতার জের ধরে সেখানে থেকে এক ব্যক্তি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মিতব্য ভবন এলাকায় ডেকে নিয়ে তাঁকে ছুরি মারে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ফয়সালের মা ফিরোজা বেগম (৪৫) বাদী হয়ে চাঁন শেখসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি চাঁনকে বুধবার রাতেই শহরের মাঝিপাড়া এলাক থেকে গ্রেপ্তার করা হয়েছে।