ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ইয়াসিন পাটোয়ারী (১৯) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার জেলা শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার আবদুল গফুর পাটোয়ারীর ছেলে এবং একই এলাকার মা স্টোর নামের একটি মুদি দোকানের স্বত্বাধিকারী। কোতোয়ালি থানা সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ইয়াসিনের দোকানে গিয়ে তাঁর বুকে ছুরি মেরে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।