ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শত্রুতার জের ধরে ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ ফটকের সামনে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।নিহত যুবকের নাম সুলতান আহমেদ ওরফে ঈমন (২৬)। নগরের খুলশী থানাধীন তুলা পুকুরপাড় এলাকায় তাঁর বাসা। সেখানে একটি ছোট মোবাইল রিচার্জের দোকান রয়েছে ঈমনের।