ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গতকাল সোমবার বিকেলে ছুরিকাঘাতে ফজল মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ফজলকে নিয়ে যান তাঁর স্বজনেরা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফজলের খালাতো ভাই মো. জুয়েল সাংবাদিকদের জানান, ফজল দারুস সালাম থানার আনন্দনগরের লালকুঠির তৃতীয় কলোনি এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে লালকুঠি এলাকায় সাত-আটজন যুবক তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।