ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল শুক্রবার রাতে রাজধানীর শনির আখড়ায় এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত যুবকের পরনে কালো প্যান্ট ও আকাশি রঙের চেক শার্ট ছিল।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, টহল পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত রাত পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। কারা বা কেন ওই যুবককে হত্যা করেছে, সে বিষয়েও কিছু জানা যায়নি বলে পুলিশের উপপরিদর্শক জানান।