ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর শহরের কুলপদ্বী এলাকায় লিটন তায়ানী (২৮) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি ওই এলাকার মতলেব তায়ানীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে কোনো একটি বিষয় নিয়ে ভাগনে নাসির ব্যাপারী ও তাঁর মামা লিটন তায়ানীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নাসির তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে লিটনের বুকে আঘাত করে পালিয়ে যান। লোকজন লিটনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রোববার সকালে তিনি মারা যান।মাদারীপুর সদর থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে।