ছুরিকাঘাতে যুবক নিহত
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে মো. রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
গত সোমবার দিবাগত রাতে আহত ব্যক্তিদের চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে একজন মারা যান। এ ঘটনায় হামলাকারীদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন। নিহত ও আহত ব্যক্তিরা আহলে সুুন্নাত ওয়াল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনার নেতাকর্মী দাবি করেছে দলটি।
ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহামঞ্চদ ইকবাল হোসাইন জানান, নিহত রাজু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা চন্দ্রঘোনা ফকিরপাড়া ইউনিট শাখার যুগ্ম সম্পাদক, আহত আবু বক্কর সভাপতি ও অন্যরা ছাত্রসেনা কর্মী। এলাকার একটি দোকানের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিস চলাকালে বৈঠকে ঢুকতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।