ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ব্রিজ এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পিঠ, মাথা, মুখ ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মোহাম্মদ কাশেমের (৪০) বাড়ি ওই ইউনিয়নের মৌলভীবাজারের মুসলিমপাড়ায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, কী কারণে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।