ছুরিকাঘাতে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বেল্লাল (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া পুবদি এলাকায় এ ঘটনা ঘটে।পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ‘আমিন মেটাল’ নামের একটি সিসা গলানোর কারখানার শ্রমিক ছিলেন বেল্লাল। রোববার রাতে তিনি কারখানাটিতে কাজ করছিলেন। রাত একটার দিকে একদল দুর্বৃত্ত কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বেল্লাল তাদের পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা বেল্লাল ও বেলায়েত নামের অপর শ্রমিকের ওপর হামলা চালায়। বেল্লাল দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বেল্লাল মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক রাসেল হত্যা মামলা করেছেন।