ছুরিকাঘাতে সন্ত্রাসী আলাউদ্দিন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী আলাউদ্দিনকে (২৯) গতকাল বুধবার রাত নয়টার দিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শহরের পাহাড়তলী এলাকার রহমানিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন পাহাড়তলী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। রাত সাড়ে ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার প্রথম আলোকে জানান, আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।