ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান ছুরিকাহত হয়েছেন। জেলা শহরের আলোরূপা মোড় এলাকায় গত বৃহস্পতিবার রাতে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে নবিয়ার রহমান নামের অপর এক যুবকও ছুরিকাহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সরকারি কলেজের ছাত্রলীগের নেতা মিথুন ও তাঁর সহযোগী আলমগীরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।