প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাইয়ে শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দুলাভাইয়ের বাবার করা মামলায় শ্যালক ও তাঁর সহযোগীকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি