ছেঁউড়িয়ায় শেষ হলো পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের ছেঁউড়িয়ায় গতকাল শনিবার শেষ হলো পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। সাঁইজির টানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সাধুসন্ত আর লাখ লাখ ভক্ত পাঁচ দিন আগে ভিড় জমিয়ে ছিলেন লালনের মাজার চত্বরে। বরাবরের মতো এবারও দোল পূর্ণিমা তিথিতে শুরু হয়েছিল অনুষ্ঠানমালা। লালন একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে লালনের গানের অনুরাগী বিপুলসংখ্যক শ্রোতা ছিলেন। গতকাল আনুষ্ঠানিকভাবে স্মরণোৎসব শেষ হলেও শুক্রবার থেকে বিদায় নিতে শুরু করেন সাধুরা। ফলে শেষ দিন ছিল শুধু সমাপনী ঘোষণারই আনুষ্ঠানিকতা। গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।