ছেঁউড়িয়ায় শেষ হলো লালন স্মরণোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব গতকাল সোমবার রাতে শেষ হয়েছে। আগামী পয়লা কার্তিক লালন তিরোধান দিবসে আবার একত্র হওয়ার প্রত্যয় নিয়ে সাধুগুরুরা ফিরে যেতে শুরু করেছেন নিজ নিজ ডেরায়।
হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে/ আর কি হবে এমন মানব জনম, বসব সাধুর সনে—মাগুরার প্রবীণ বাউল ইদ্রিস আলী একতারার সঙ্গে তাল মিলিয়ে বিকেলে একমনে গাইছিলেন লালন সাঁইয়ের এই গান। লালন স্মরণোৎসবের বিদায়ঘণ্টা বাজার মুহূর্তে এই গান যেন তবে তাঁর কণ্ঠে হাহাকার হয়ে বাজছিল।
নারায়ণগঞ্জ থেকে আসা প্রবীণ বাউল আলম শাহের কাছে বিদায়বেলার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘সাঁইজির চরণতলে কটা দিন পড়ে ছিলাম। এখন বিদায়ঘণ্টা বেজে গেছে, কিন্তু মন তো চাইছে না বাড়ি ফিরতে।