প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গতকাল ভোরে রিপন মিয়া (২৭) নামের একজনের মৃত্যু হয়েছে। রিপন মৌচাক এলাকার আজাদ ফুড প্রোডাক্ট নামে একটি কারখানার কর্মচারী ছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে ডিপিডিসির মৌচাক ফিডারের একটি তার রিপনের ওপর ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।