ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্য দুজন। আজ শনিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রের নাম রাকিব শেখ (১৪)। সে পৌর সদরের রূপপুর দক্ষিণপাড়া মহল্লার আবু সাঈদের ছেলে। শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত সে। তার সঙ্গে আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মহল্লার বৈদ্যুতিক লাইনে গতকাল শুক্রবার রাতে শর্টসার্কিট হয়। এতে তার আগুনে পুড়ে যায়। আজ পল্লী বিদ্যুৎ​ সমিতির লাইনম্যান ওই লাইনটি মেরামত করেন। মেরামত শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করলে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লাইন থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা তিন কিশোরের ওপর তারটি পড়লে তারা বিদ্যুৎ​স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় রাকিব।
এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাকিবের লাশ নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।