ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক পানি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে নয়াপল্টনের মসজিদ গলিতে এই দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজীব (৩০)। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের বানিয়াতোলায়।

মোহাম্মদ রাজীবের ভাই মোহাম্মদ শাহীন জানান, সকালে বাসা থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছিলেন রাজীব। মসজিদ গলিতে পৌঁছালে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।