ছেলে ও বউয়ের বিরুদ্ধে মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম।
আজ রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম অসীম কুমার দে মামলাটি আমলে নিয়ে চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১১ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিরা হলেন আমেনা বেগমের বড় ছেলে সুলতান গাজী, তাঁর স্ত্রী সুমি বেগম, মেজো ছেলে শরীফ গাজী ও তাঁর স্ত্রী শেফালী বেগম।
মামলার এজাহারে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের আমেনা বেগমকে ভরণপোষণ না দিয়ে তাঁর ছেলেরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে মারধর করে আসছেন। ছেলেরা তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়ে থাকেন। বাদী পক্ষের আইনজীবী এম এ হালিম পাটওয়ারী বলেন, পিতা-মাতা ভরণপোষণ আইন ২০১৩ইং-এর ৩(১)(২)/ ৫ (১) (২) ধারায় মামলাটি করা হয়েছে।