ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ব্যবসায়ী শামসুল হকের দায়ের করা মামলায় তাঁর ছেলে শাহিন আলমকে (২০) গত সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ১৯ জুলাই দুপুরে শামসুল হক মোটরসাইকেলে করে নীলফামারী কৃষি ফার্ম এলাকা দিয়ে তাঁর বাড়াইপাড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাদকাসক্ত শাহিন আলম পথরোধ করে লাথি মেরে মোটরসাইকেলসহ তাঁর বাবাকে ফেলে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এলাকাবাসী শামসুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় শামসুল হক ২৩ জুলাই হত্যাচেষ্টার অভিযোগে শাহিন আলমকে আসামি করে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
নীলফামারী প্রতিনিধি