ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খেড়ুয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা রইচউদ্দীন ফকির। আশাশুনি থানায় ২৫ সেপ্টেম্বর করা ওই জিডিতে তিনি উল্লেখ করেন, এক বছর আগে তাঁর একমাত্র ছেলে মোতাছিম বিল্লাহ (২২) কাজের সন্ধানে ঢাকায় যান। মোতাছিম ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন বলে পরিবারকে জানান এবং প্রথম ছয়-সাত মাস বাড়িতে টাকাও পাঠান। কিন্তু চার-পাঁচ মাস ধরে তাঁর কোনো সন্ধান নেই। মোতাছিমের মুঠোফোন নম্বরটি খোলা থাকলেও সেটিতে ফোন দিলে একজন নারী ধরছেন। গাজীপুরের বাসিন্দা পরিচয়দানকারী ওই নারী বলছেন, মোতাছিম বিল্লাহ নামের কাউকে তিনি চেনেন না। আশাশুনি থানার ওসি গোলাম রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।