ছেলে বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে ছেলের শাবলের আঘাতে এক ব্যক্তির মাথা ফেটে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকার ট্রাকচালক আলম মীরের (৫৫) সঙ্গে তাঁর স্ত্রী এবং দুই ছেলে সোহেল মীর ও রাজ্জাক মীরের পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল মীর উত্তেজিত হয়ে তাঁর বাবার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। এলাকাবাসী উদ্ধার করে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর থেকে আলম মীরের দুই ছেলেই আত্মগোপনে রয়েছেন।অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরবিন্দু কুমার বিশ্বাস বলেন, ‘আলম মীর হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে।