ছেলে-মা মিলে নতুন ষড়যন্ত্র করছেন: মেনন
লন্ডন থেকে ছেলে তারেক রহমান আর দেশে মা খালেদা জিয়া মিলে স্বাধীনতা ও সংবিধানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন।
গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর পরিদর্শন শেষে এক নাগরিক সভায় এ কথা বলেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, জিয়াউর রহমান যদি প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? কেউ যদি ভয়ংকর ষড়যন্ত্র সামনে নিয়ে আসেন তা হবে খুব দুঃখজনক।
মন্ত্রী বলেন, উপজেলা পরিষদ নির্বাচন শেষে খালেদা জিয়ার নেতৃত্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। সাম্প্রদায়িক শক্তির পেছনে মদদ দিচ্ছে বিএনপি।
শমশেরনগর বিমানবন্দরে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাইয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরটি পরিদর্শন করেন মন্ত্রী।