ছেলে হত্যার ঘটনায় স্বামীর বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর কাছে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলেকে হত্যার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে সোনারগাঁয়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। এরপর তিন মাসেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। স্ত্রী রোজিনা বেগম গতকাল সোমবার সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে রোজিনা বেগম অভিযোগ করেন, গত বছরের ১৩ নভেম্বর মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে তাঁর স্বামী রফিকুল ইসলাম তাঁদের ছোট ছেলে ওমর ফারুককে (৭) অপহরণ করে নিয়ে যান। ১৭ নভেম্বর সকালে টিপুরদী এলাকার একটি বালুর মাঠ থেকে তাঁর ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তিনি বাদী হয়ে রফিকুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর রফিকুল ইসলাম পালিয়ে গেলেও এখন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে না নিলে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।