ছেলে হত্যার দায়ে ৪৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে হত্যার দায়ে পৃথক তিনটি ধারায় বাবার ৪৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার আরেক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।তদন্তে প্রমাণিত হয় যে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে অন্যদের ফাঁসাতে চান মিয়া তাঁর ছেলে শুকুর আলীকে হত্যা করেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া উপজেলার টাইয়াগছ গ্রামের মো. চান মিয়া (৪৫)। আরেক আসামি ডাঙ্গাপাড়া গ্রামের বাবুল (৩৮)। তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই গ্রামের আবদুল মোল্লার ছেলে শুকুর আলী (৪০)। তাঁকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর আসামি রফিকুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব উল ইসলাম এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, চান মিয়া তাঁর ছেলে শুকুর আলীকে (২০) ২০০৮ সালের ৬ অক্টোবর রাতে হত্যা করা হয়েছে বলে ৭ অক্টোবর তেঁতুলিয়া থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলাটি পরে সিআইডিতে পাঠানো হয়। সিআইডির উপপরিদর্শক অতুল চন্দ্র সূত্রধর ওই চারজনের নামে ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।