ছেলেকে না পেয়ে বাবাকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় গোলাম মোস্তফা (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পশ্চিম সাধুপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে পাঁচ-সাতজন সন্ত্রাসী সাধুপাড়ার গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে তাঁর ছেলে সুমনের খোঁজ করে। সুমন বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা গালাগাল করতে থাকে। একপর্যায়ে তারা সুমনের বাবা গোলাম মোস্তফাকে কিলঘুষি ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাম মোস্তফাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।