ছেলেকে না পেয়ে মাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার বড়রিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ছেলেকে না পেয়ে মা আঞ্জুয়ারা খাতুনকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছেন এক প্রতিবেশী ও তাঁর ছেলে।
অভিযোগ রয়েছে, ওই প্রতিবেশীর ছেলের সঙ্গে আঞ্জুয়ারা বেগমের মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটিয়েছেন। আঞ্জুয়ারা বেগমকে মহমঞ্চদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, সু্কলে যাওয়া-আসার পথে ওই কিশোরীকে চৌধুরী সর্দার প্রায়ই উত্ত্যক্ত করে। এ নিয়ে কিশোরীর ভাই গালিব হাসানের সঙ্গে চৌধুরীর বচসা হয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে খায়ের সর্দার ছেলে চৌধুরীকে নিয়ে কিশোরীদের বাড়িতে গিয়ে গালিবকে খুঁজতে থাকেন। তাঁরা গালিবকে না পেয়ে তাঁর মা আঞ্জুয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আঞ্জুয়ারার শরীর ও মাথাসহ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
কিশোরীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘তাকে উত্ত্যক্ত করার বিষয়টি আমরা আগে থেকেই জানতাম।’ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
মহমঞ্চদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।