ছেলেকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিলার চৌদ্দগ্রামে গতকাল শনিবার সকালে বশির আহমদ (২২) নামের এক মাদকসেবীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন তাঁর বাবা। বশির চৌদ্দগ্রাম পৌরসভার রামরায় গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বশির আহমদ মাদক সেবন শেষে পরিবারের লোকজনকে মারধর করতেন। এ ছাড়া নানা অপকর্মের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। অতিষ্ঠ হয়ে বশিরকে থানার পুলিশের কাছে সোপর্দ করতে বাধ্য হন তাঁর বাবা।