ছেলেকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে মাদকাসক্ত ছেলে রুবেল ফকিরকে (২০) পুলিশে দিয়েছেন মা। পরে ভ্রাম্যমাণ আদালত রুবেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী বর্মকর্তা মো. জাহিদ নেওয়াজ ওই আদালত পরিচালনা করেন। পরে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়। রুবেল পুরানপাড়ার আমজাদ ফকিরের ছেলে। গুরুদাসপুর শহরের চাঁচকৈড় পুরানপাড়ার মাদকাসক্ত রুবেল নেশার টাকা সংগ্রহ করতে সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। নেশার টাকার জন্য সোমবার দুপুরে তিনি তাঁর মা মুর্শিদা বেগমকে প্রহার করেন।