ছেলেকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে ছিনতাইকারী ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন বাবা। এরপর স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে বাইসাইকেল ছিনতাইয়ের দায়ে রানা হোসেন (২৫) নামের ওই তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ধামইরহাট কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেনকে ছুরিকাঘাত করে তার সাইকেল ছিনিয়ে নেন আলতাদীঘি গ্রামের রানা হোসেন। এ ঘটনায় ইউএনও হোসেন আহমেদ পুলিশকে ছিনতাইকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।