ছেলেকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরে গতকাল সোমবার নুরুন্নাহার বেগম নামের এক মা তাঁর ছেলে মাদকাসক্ত নয়ন হোসেনকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ নয়নকে তিন মাসের কারাদণ্ড দেন। ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, নয়নকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁর মা ইউএনও শাকিল মাহমুদের কাছে আবেদন করেন। ইউএনওর নির্দেশনা পেয়ে নয়নকে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়।