প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে মাদকাসক্ত ছেলে টিটুকে (৩০) পুলিশে দিয়েছেন তাঁর বিধবা মা ছরিমন। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের দণ্ড দিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মোবারক পারভেজ ওই আদালত পরিচালনা করেন। তাঁকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার আকুল ফকিরের ছেলে টিটু ১০ বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। ৫০ বছর বয়সেও ছরিমন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। নেশার টাকা জোগান দিতে টিটু প্রায়ই তাঁর মাকে মারধর করেন এবং সংসারের ব্যবহার্য জিনিস বিক্রি করতেন। ছরিমন জানান, ছেলেকে বিয়ে করানো হয়েছিল। মাদকের কারণে তাঁকে ছেড়ে চলে গেছে বউ। পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যাওয়ায় ছেলেকে পুলিশে দেওয়া হয়েছে।