ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছিলেন মা। তাই বাধ্য হয়ে মা ওই ছেলেকে পুলিশে দিলেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের হুগলীপাড়া গ্রামে গতকাল রোববার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু তালেবের ছেলে মাসুদুর রহমান (২৫) আশপাশের মানুষজনকে অতিষ্ঠ করে তুলেছিলেন। নেশার টাকা না দিলে নিজের মাকে নানাভাবে নির্যাতন করতেন। ছেলের নির্যাতন সইতে না পেরে গতকাল নেশাগ্রস্ত ছেলেকে বেঁধে থানায় নিয়ে আসেন মা মনসুরা বেগম। পুলিশ ওই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহামুদুর রহমান মাদকাসক্ত মাসুদুরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।