ছেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর মা-বাবা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ওই ছেলেকে ছয় মাস কারাদণ্ড দিয়েছেন৷ নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আনিছ জানান, উপজেলার কাশিমপুর গ্রামের মো. শাহজাহান (২৫) প্রায় পাঁচ বছর ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। বিভিন্ন সময় তিনি মা-বাবাকে নির্যাতন করতেন ও বাড়িঘর ভাঙচুর করতেন৷ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁরা থানায়
অভিযোগ করেন। গতকাল সকাল ১০টায় থানার পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়৷  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি