প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত সোমবার বখাটে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আরশাদ আলী তাঁর বখাটে ছেলে সাইমুন মিয়াকে (২৫) পুলিশে সোপর্দ করেন। তিনি চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, সাইমুনকে জেলহাজতে পাঠানো হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।