ছেলেকে বাঁচাতে কুয়ায় ঝাঁপ বাবারও মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো নতুন পাড়ায় পরিত্যক্ত একটি কুয়ায় পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, হেঁয়াকো বনানী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. ফারুক (১৩) বাড়ির পাশের এলাকায় পাখি শিকার করছিল। হঠাৎ সে একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গেলে তার বাবা মো. মফিজ মিয়া (৪৫) ছেলেকে উদ্ধার করতে ওই কুয়ায় ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ছেলেকে উদ্ধারে তিনি ব্যর্থ হন। পরে এলাকাবাসী সন্ধ্যায় দুজনের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর উদ্ধারকাজে সহায়তা করে।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা হাবিব আহমদ জানান, গতকাল বুধবার বেলা ১১টায় তাঁদের দুজনকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।