ছেলেকে বাঁচাতে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউসুফাবাদ গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার জমিতে কাজ করতে গিয়ে কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আরজু মিয়ার ছেলে মোস্তাফিজ। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবা আরজু মিয়া। আহত মোস্তাফিজকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।