ছেলেকে বাঁচাতে দৃষ্টিপ্রতিবন্ধী বাবার আকুল আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটখাটো গড়নের শ্মশ্রুমণ্ডিত লোকটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে দেখা যেত। বয়স ত্রিশের কোঠায়। চোখে দেখেন না। নাম তাঁর মনির হোসেন। থাকেন বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায়। চকলেট আর কলম বিক্রি করতেন মনির। সে টাকায় চলত সংসার। বছর খানেক ধরে মনির সে কাজ আর করেন না। ঘরে তাঁর চার বছরের ছেলে আব্দুল্লাহ শয্যাশায়ী। চিকিৎসক বলেছেন, ক্যানসার (নিউরো প্লাস্টোমা)।স্ত্রী আমেনা বেগম সেই সকালে উঠে চলে যান কাজে। মনির থাকেন ছেলেকে নিয়ে। তার সেবাযত্ন করেন। নিজে চোখে দেখেন না, ছেলের এত বড় অসুখ; তার ওপর রুটিরুজির পথটুকুও বন্ধ। এ অবস্থায় মনির-আমেনা ছোট্ট আব্দুল্লাহর চিকিৎসার ভার আর টানতে পারছেন না। আব্দুল্লাহ বর্তমানে ঢাকার মহাখালীতে অবস্থিত শিশু অংকোলজি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জোহরা জামিলা খানের অধীনে চিকিৎসাধীন। মনির জানিয়েছেন, ছেলেকে সুস্থ করে তুলতে দুই থেকে তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব না। তাই তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের প্রতি ছেলেকে বাঁচানোর আকুল আবেদন জানিয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনির হোসেন, সঞ্চয়ী হিসাব নং ২৯৩২৯/২, অগ্রণী ব্যাংক লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। বিজ্ঞপ্তি।