ছেলেকে বাঁচাতে মায়ের আর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সিটি কলেজপাড়ার বাসিন্দা ফরিদা পারভীনের একমাত্র ছেলে ফয়সাল মাহমুদের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও ভারতের তিনটি হাসপাতালে ফয়সালের চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে ডায়ালাইসিস করে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকেরা বলেছেন, আর দুই মাসের বেশি তাঁর ডায়ালাইসিস করানো সম্ভব নয়। দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। দীর্ঘ ১২ বছর ধরে ছেলের চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন মা ফরিদা পারভীন। ব্যাংকের কাছে বন্ধক রেখেছেন ভিটেবাড়িটুকুও। কোনো উপায়ান্তর না পেয়ে একমাত্র ছেলের জীবন বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: ফরিদা পারভীন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৩.১৫১.৭২০৮৬ অথবা ফয়সাল মাহমুদ বাবলা, ১৬৩.১৫১.৭৪৫২৩, ডাচ্-বাংলা ব্যাংক, যশোর শাখা। বিজ্ঞপ্তি।