ছেলেকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম তালুকদার
নাঈম তালুকদার

শরীয়তপুর সদর উপজেলায় স্কুলছাত্র নাঈম তালুকদারকে (১৪) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা লুৎফা বেগম। গতকাল শুক্রবার তিনি জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নাঈম ৭ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সদর উপজেলার দেওভোগ গ্রামে বাড়ির কাছের পরিত্যক্ত ডোবা থেকে গত মঙ্গলবার সকালে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার নাঈমের বাবা নুরুল ইসলাম তালুকদার শরীয়তপুর সদরের পালং মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজন হিসেবে লুৎফা বেগমকে আটক করে।

লুৎফা বেগমের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ৬ নভেম্বর নাঈম তার ছোট বোনকে মারধর করে। এ কারণে ক্ষুব্ধ হয়ে নাঈমকে লাথি মারেন লুৎফা বেগম। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রাতে বস্তার মধ্যে লাশ ভরে বাড়ির পাশের একটি ডোবার মধ্যে ফেলে দেন তিনি।